বাড়ির নাম্বার জানবো কিভাবে | বাড়ির নাম্বার বের করবো কিভাবে
বাড়ির নাম্বার বের করবো কিভাবে | বাড়ির নম্বর কিভাবে পাবো | How to Find House Number in West Bengal
![]() |
| বাড়ির নাম্বার জানবো কিভাবে | বাড়ির নাম্বার বের করবো কিভাবে |
সুপ্রিয় বন্ধুরা,
এই পোস্টে আপনি কীভাবে আপনার বাড়ির নাম্বার খুঁজে বের করবেন সে বিষয়ে একটি সহজ ও পরিষ্কার গাইডলাইন দেওয়া হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার বাড়ির নাম্বার জেনে নিতে পারবেন।
বিভিন্ন ফর্ম পূরণের সময় অনেক ক্ষেত্রে বাড়ির নাম্বার প্রয়োজন হয়। তখন এই গাইডলাইনটি আপনার জন্য খুবই সহায়ক হবে। নীচে স্টেপ বাই স্টেপ কীভাবে আপনার বাড়ির নাম্বার খুঁজে বের করবেন তা তুলে ধরা হলো:
Step-1: প্রথমে Google-এ সার্চ করুন Voter Card.
Step-2: সার্চ রেজাল্টে প্রথমে আসা https://voters.eci.gov.in/ -এই সাইটটিতে যান।
Step-3: তারপর Download Electoral Roll লেখা বক্সটিতে ক্লিক করুন।
Step-4: তারপর আপনার State সিলেক্ট করুন।
Step-5: সিলেক্ট করলেই District এবং Assembly Constituency-এর অপশন আসবে, সেখান থেকে আপনি আপনার District এবং Assembly Constituency সিলেক্ট করুন।
Step-6: সঠিকভাবে Captcha-টি ফিল করুন।
Step-7: তারপর আপনার Part No অথবা Part Name লিখে সার্চ করুন।
Step-8: Part No এবং Part Name-এ টিক দিন।
Step-9: Download Selected PDFs বাটনটিতে ক্লিক করুন।
Step-10: PDF-টি ওপেন করুন এবং আপনার বাড়ির নং দেখে নিন।
ছবিসহ স্টেপ বাই স্টেপ দেখার জন্য নীচে দেওয়া পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন।
■ Guide PDF : Download
Also Check::




