যুব সাথী প্রকল্প কারা পাবে না | যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবে না
![]() |
| যুব সাথী প্রকল্প কারা পাবে না | যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবে না |
সুপ্রিয় বন্ধুরা,
এই পোস্টে যুবসাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবে না সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যার মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবে আর কারা পারবে না।
যুব সাথী প্রকল্প কারা আবেদন করতে পারবে না
- স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না।
- বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবে না।
- যারা রাজ্য সরকারের অন্য কোনও স্কিমের টাকা পান অর্থাৎ যারা ইতিমধ্যেই যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মতো কোনো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন।
বাংলার যুব সাথী প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বর্তমানে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না।
- আধার কার্ডের সঙ্গে সংযুক্ত একটি সক্রিয় ও একক (নিজস্ব) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
বাংলার যুব সাথী প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট
- মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবইয়ের প্রথম পাতার কপি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- মোবাইল নম্বর (ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত)
- ইমেল আইডি (যদি থাকে)
Also Check::

No comments:
Post a Comment