বাংলার যুব সাথী প্রকল্প আবেদন পদ্ধতি | যুব সাথী প্রকল্প আবেদন ফরম | Banglar Yuva Sathi Scheme
![]() |
| বাংলার যুব সাথী প্রকল্প আবেদন পদ্ধতি | যুব সাথী প্রকল্প আবেদন ফরম |
সুপ্রিয় বন্ধুরা,
এই পোস্টে বাংলার যুব সাথী প্রকল্প সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যুব সাথী প্রকল্প কি, যুব সাথী প্রকল্পে কি কি ডকুমেন্ট লাগবে, যুব সাথী প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা, যুব সাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবে না প্রভৃতি বিষয় আলোচনা করা হয়েছে।
অর্থাৎ, যুব সাথী প্রকল্প সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য একত্রে সহজ ও বোধগম্য ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে আবেদনকারীরা সম্পূর্ণ ও পরিষ্কার ধারণা লাভ করতে পারেন।
বাংলার যুব সাথী প্রকল্প
বাংলার যুব সাথী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার মূল লক্ষ্য রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথে আর্থিক সহায়তা প্রদান করা।
এই প্রকল্পের আওতায় রাজ্যের সেইসব যুবক-যুবতী, যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু এখনও চাকরি পাননি এবং বা অন্যান্য সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন না, তাঁদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
প্রদত্ত অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে, যাতে স্বচ্ছতা ও দ্রুততা বজায় থাকে। কোনও চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে।
আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভাভিত্তিক নির্দিষ্ট ক্যাম্পগুলিতে পূরণ করা আবেদনপত্র গ্রহণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) আবেদন জমা নেওয়া হবে।
বাংলার যুব সাথী প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বর্তমানে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না।
- আধার কার্ডের সঙ্গে সংযুক্ত একটি সক্রিয় ও একক (নিজস্ব) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
বাংলার যুব সাথী প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্ট
- মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট
- আধার কার্ড
- ভোটার কার্ড
- ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশবইয়ের প্রথম পাতার কপি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- মোবাইল নম্বর (ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত)
- ইমেল আইডি (যদি থাকে)
বাংলার যুব সাথী প্রকল্পে আবেদনের পদ্ধতি
এই প্রকল্পে আবেদন করা যাবে অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই। অনলাইন মাধ্যমে আবেদন করতে চাইলে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
| যুব সাথী প্রকল্প | Online Apply |
অফলাইন মাধ্যমে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ উদ্যোগ হিসেবে ‘দুয়ারে সরকার’ বা স্পেশাল ক্যাম্পের ব্যবস্থা করেছে। আবেদনকারীকে প্রথমে নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে আধার কার্ড প্রদর্শন করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ জমা দিতে হবে।
| যুব সাথী ফর্ম ডাউনলোড pdf | Download |
যুব সাথী ক্যাম্প কোথায় কোথায় বসবে
প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বসবে এই যুব সাথী ক্যাম্প। আপনার যুব সাথী ক্যাম্প লিস্ট চেক করতে নীচে দেওয়া লিঙ্কে যান।
| যুব সাথী ক্যাম্প লিস্ট | Check Now |
যুব সাথী প্রকল্প কারা আবেদন করতে পারবে না
- স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
- বর্তমানে কর্মরত সরকারি কর্মচারীরা।
- যাঁরা ইতিমধ্যেই যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার মতো কোনো সরকারি আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন।

No comments:
Post a Comment