Breaking







Showing posts with label Indian Constitution. Show all posts
Showing posts with label Indian Constitution. Show all posts

Monday, 25 July 2022

July 25, 2022

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | ভারতের সংবিধান

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার গুলির বর্ণনা দাও।

ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | ভারতের সংবিধান
ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার | ভারতের সংবিধান
✍️ কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করলাম। যেটির মধ্যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমূহ সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নাও।

১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষকে স্বাধীন ,সুগঠিত এবং সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষে ভারতবর্ষে সংবিধান রচনা করার প্রয়োজন হয়ে পড়ে, এ উদ্দ্যেশে ১৯৪৬ খ্রিস্টাব্দের গণপরিষদ গঠনের প্রায় তিন বছর আলাপ-আলোচনার পর ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর গণপরিষদে খসড়া সংবিধান গৃহীত হয় এবং ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি থেকে নতুন সংবিধান কার্যকর হয়। মূল সংবিধানে ১টি প্রস্তাবনা, ৩৯টি ধারা এবং ৮টি তফশিল ছিল। ৯৮বার সংবিধান সংশোধনের ফলে বর্তমানে প্রায় ৪৪৮টি ধারা, অনেক উপধারা এবং ১২টি তফশিল আছে।

■ ভারতীয় নাগরিকের মৌলিক অধিকারঃ 
সংবিধানের সর্বপ্রধান লক্ষ্য ছিল স্বাধীন ভারতের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক স্বাধীন, গণতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্রী দেশ হিসাবে গড়ে তোলা। এছাড়া সামাজিক ক্ষেত্রে  ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে বিশেষ সংরক্ষণের ব্যবস্থা, শিশু ও নারীকল্যাণ, অস্পৃশ্যতা বিলোপ ইত্যাদি বিষয় গুলি সংবিধানে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই বিষয়গুলি লক্ষ্য রেখে নাগরিকদের অধিকারগুলির মধ্যে যেগুলি  ব্যক্তিত্বের বিকাশের জন্য অপরিহার্য তাই একাধারে মৌলিক অধিকারের স্থান দেওয়া হয়েছে।
       
ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার গুলি বর্তমানে ভারতীয় সংবিধানের ১৪-৩০,৩২ ও ২২৬ নং ধারায় লিপিবদ্ধ রয়েছে।

■ মৌলিক অধিকার সমূহঃ

(১) সাম্যের অধিকার [১৪-১৮নং ধারা] :: 
সাম্যের অধিকার বলতে আর্থিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সমান অধিকার প্রতিষ্ঠা করবে।রাষ্ট্রে কোনো নাগরিকের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করবে না।
  
(২) স্বাধীনতার অধিকার [১৯-২২নং ধারা] :: 
নাগরিকদের স্বাধীনতার অধিকার বলতে- বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা,শান্তিপূর্ণ ও নিরস্থভাবে সমবেত হওয়ার স্বাধীনতা,সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা, ভারতের সর্বত্র চলাফেরার স্বাধীনতা,ভারতীয় ভূখণ্ডের যেকোনো অংশে বসবাসের স্বাধীনতা,এবং যে কোনো জীবিকা-পেশা বা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা সুযোগ থাকবে।
   
(৩) শোষণের বিরুদ্ধে অধিকার [২৩-২৪ নং ধারা] ::
এই অধিকার বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের শোষণ থেকে সাধারণ নাগরিকদের মুক্ত রাখার প্রয়াস নেওয়া হয়েছে যেভাবে তা হল- কোনো ব্যক্তিকে ক্রয়-বিক্রয় করা বা বেগার খাটানো যাবে না, চোদ্দো বছরের কম বয়স্ক শিশুদের খনি,কারখানা বা অন্য কোনো বিপদজ্জনক  কাজে নিযুক্ত করা যাবে না।
   
(৪) ধর্মীয় স্বাধীনতার অধিকার [২৫-২৮ নং ধারা] :: 
ভারতবর্ষ বহুজাতি-বহুধর্মের মানুষের দেশ তাই নাগরিকদের মধ্যে ধর্মনিরপেক্ষতার আদর্শ গৃহীত হয়েছে। এই অধিকারের দ্বারা তা হল প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীণতা এবং ধর্মপালন ও প্রচারের স্বাধীনতা আছে, কোনো বিশেষ ধর্ম প্রসারের জন্য কোনো ব্যক্তিকে করদানে বাধ্য করা যাবে না, এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না।
  
(৫) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার [২৯-৩০ নং ধারা] :: 
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার বলতে সকল শ্রেণীর নাগরিকের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতির বিকাশ ও সংরক্ষণ করতে পারবে ,ধর্ম বা জাতি বা ভাষা কোনো অজুহাতেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না ও ধর্ম অথবা ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায়গুলি নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে।
    
(৬) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার [৩২ ও ২২৬নং ধারা] ::
ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের কাছে আবেদন করতে পারে।এই অধিকারগুলো কার্যকর করার জন্য সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভিন্ন লেখ (writ) জারি করতে পারে, যথা- হেবিয়াস কর্পাস, ম‍্যাণ্ডামাস, সারশিওরারি, প্রহিবিশান ও কুয়ো-ওয়ারান্টো।

Tuesday, 21 September 2021

September 21, 2021

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF | Sources of Indian Constitution

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF | Sources of Indian Constitution

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF | Sources of Indian Constitution
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF, যার মধ্যে কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে কোন অংশ নেওয়া হয়েছে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং দেরি না করে তালিকাটি ভালো করে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDFটি সংগ্রহ করে নিন।

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

উৎস
গৃহীত বিষয় সমূহ
গ্রেট ব্রিটেন
  • সংসদীয় শাসন ব্যবস্থা
  • আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি
  • একক নাগরিকত্বের ধারণা
  • দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
  • লোকসভার স্পিকার
  • প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি
  • শক্তিশালী নিম্ন কক্ষ
আমেরিকা যুক্তরাষ্ট্র
  • প্রস্তাবনা
  • মৌলিক অধিকার
  • বিচার ব্যবস্থার স্বাধীনতা
  • সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের অপসারণ পদ্ধতি
  • রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি
  • অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা
সুইডেন
  • লোকপাল বিল
দক্ষিণ আফ্রিকা
  • সংবিধান সংশোধন পদ্ধতি
অস্ট্রেলিয়া
  • যুগ্ম তালিকা
  • প্রস্তাবনা
  • যৌথ অধিবেশন
জার্মানি
  • জরুরী অবস্থা
  • জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ
জাপান
  • সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী 
কানাডা
  • যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
  • শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি
সোভিয়েত রাশিয়া
  • মৌলিক কর্তব্য
  • পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • ন্যায় বিচার
আয়ারল্যান্ড
  • রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
  • রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি
  • রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি
ভারত শাসন আইন, ১৯৩৫
  • যুক্তরাষ্ট্রীয় কাঠামো
  • যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা
  • রাজ্যপাল

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details ::
PDF Name : Sources of Indian Constitution
Language : Bengali
Size : 0.2 mb 
Pages : 02
Download Link : Click Here To Download

Sunday, 19 September 2021

September 19, 2021

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF | Age Limits in Indian Constitution
ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDF, যার মধ্যে ভারতীয় সংবিধানিক পদে নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স সীমা ও সর্বোচ্চ বয়স সীমার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং দেরি না করে তালিকাটি ভালো করে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য সংবিধানে উল্লেখিত বয়স সীমা PDFটি সংগ্রহ করে নিন।

ভারতীয় সংবিধানে উল্লেখিত বয়স সীমা

পদের নাম ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স
রাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
উপরাষ্ট্রপতি ৩৫ বছর সীমা নেই
রাজ্যপাল ৩৫ বছর সীমা নেই
মুখ্যমন্ত্রী ২৫ বছর সীমা নেই
লোকসভার স্পিকার ২৫ বছর সীমা নেই
লোকসভার সদস্য ২৫ বছর সীমা নেই
রাজ্যসভার সদস্য ৩০ বছর সীমা নেই
MLA ২৫ বছর সীমা নেই
MLC ৩০ বছর সীমা নেই
পঞ্চায়েত সদস্য ২১ বছর সীমা নেই
পৌরসভার সদস্য ২১ বছর সীমা নেই
কারখানায় কাজ ১৪ বছর সীমা নেই
ভোটদান ১৮ বছর সীমা নেই
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬৫ বছর
সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬৫ বছর
হাইকোর্টের প্রধান বিচারপতি সীমা নেই ৬২ বছর
হাইকোর্টের অন্যান্য বিচারপতি সীমা নেই ৬২ বছর
অ্যাটর্নি জেনারেল সীমা নেই ৬৫ বছর
CAG সীমা নেই ৬৫ বছর
UPSC চেয়ারম্যান সীমা নেই ৬৫ বছর
UPSC সদস্য সীমা নেই ৬৫ বছর
অ্যাডভোকেট জেনারেল সীমা নেই ৬২ বছর

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details ::
PDF Name : Age Limits in Indian Constitution
Language : Bengali
Size : 0.2 mb 
Pages : 02
Download Link : Click Here To Download

Wednesday, 16 June 2021

June 16, 2021

ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য

ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য | Chief minister of India

ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য
ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য

Supriyo Bondhura,
বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের মুখ্যমন্ত্রী পদের নিযুক্তি, যোগ্যতা, কার্যকাল ও ক্ষমতা থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে, আর আপনারা যাতে ওই সকল প্রশ্নের সঠিক উত্তর খুব সহজেই দিতে পারেন তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য। 

ভারতের মুখ্যমন্ত্রী 


■ নিযুক্তিঃ

সংবিধানে নিয়োগ সংক্রান্ত বিস্তৃত উল্লেখ না থাকলেও ১৬৪(১) নং ধারা অনুযায়ী রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন। 

■ যোগ্যতাঃ

ক. ভারতীয় নাগরিক হতে হবে।
খ. কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে।
গ. আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না।

■ কার্যকাল ও অপসারণঃ

সাধারণত ৫ বছরের জন্য নির্বাচিত হন। তবে কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে পারেন।

■ ক্ষমতা ও কার্যাবলীঃ

ক. রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে তিনি কাজ করেন।
খ. বিধানসভার প্রধান নেতা হিসাবে অধিবেশন আহ্বান, স্থগিত, কার্যকাল প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন। 
গ. বিধানসভায় বিরোধী দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। 
ঘ. মুখ্যমন্ত্রী হলেন ক্যাবিনেট তোরণের মূল প্রস্তর। তিনি মন্ত্রীসভার দপ্তর বণ্টন বিষয়ে স্বাধীনতা ভোগ করেন। 

■ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ। 

■ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীঃ মমতা বন্দ্যোপাধ্যায়। 

Monday, 14 June 2021

June 14, 2021

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য | Prime Minister of India

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য
ভারতের প্রধানমন্ত্রী
Supriyo Bondhura,
বিভিন্ন পরীক্ষায় প্রধানমন্ত্রীর নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, ক্ষমতা ও কার্যাবলী প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আপনাদের সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য।

যার মধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর তালিকাটিও দেওয়া আছে। 

ভারতের প্রধানমন্ত্রী

■ নির্বাচনঃ 

সংবিধানে প্রধানমন্ত্রীর নিয়োগ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করা নেই, তবে ৭৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করবেন। বর্তমানে লোকসভার সংখ্যা গরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন, তবে রাষ্ট্রপতি কোনো কোনো ক্ষেত্রে রাজ্যসভার সদস্যকেও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন।

■ যোগ্যতাঃ 

ক. ভারতীয় নাগরিক হতে হবে।
খ. কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে।
গ. আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘোষিত ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না।

■ কার্যকাল ও অপসারণঃ 

রাষ্ট্রপতি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন। তবে কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি অপসারিত হতে পারেন। 

■ ক্ষমতা ও কার্যাবলীঃ

ক. লোকসভার সংখ্যা গরিষ্ঠ দল বা জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভা গঠন করেন। 
খ. লোকসভার কার্যক্রম তিনি স্থির করেন।
গ. লোকসভার অধিবেশন আহ্বান, কার্যকাল বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন। 
ঘ. সংসদে বিরোধী দলগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন।
ঙ. প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন।
চ. মন্ত্রীসভার পুনর্গঠন, দপ্তরবণ্টন প্রভৃতি ক্ষেত্রে তিনি প্রভূত ক্ষমতা দেখান।
ছ. প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা।
জ. পররাষ্ট্র নীতির প্রধান রূপকার হিসাবে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা পালন করেন। 

■ ভারতের প্রধানমন্ত্রীর তালিকাঃ

● জওহরলাল নেহেরু
সময়কালঃ ১৫ অগাস্ট ১৯৪৭ - ২৭ মে ১৯৬৪

● গুলজারি লাল নান্দা 
সময়কালঃ ২৭ মে ১৯৬৪ - ৯ জুন ১৯৬৪

● লাল বাহাদুর শাস্ত্রী
সময়কালঃ ৯ জুন ১৯৬৪ - ১১ জুন ১৯৬৬ 

● গুলজারি লাল নান্দা 
সময়কালঃ ১১ জানুয়ারি ১৯৬৬ - ২৪ জানুয়ারি ১৯৬৬

● ইন্দিরা গান্ধী
সময়কালঃ ২৪ জানুয়ারী ১৯৬৬ - ২৪ মার্চ ১৯৭৭ 

● মোরারজী দেশাই 
সময়কালঃ ২৪ মার্চ ১৯৭৭ – ২৮ - ১৯৭৯ 

● চরণ সিং 
সময়কালঃ ২৮ জুলাই ১৯৭৯ – ১৪ জানুয়ারী ১৯৮০

● ইন্দিরা গান্ধী 
সময়কালঃ ১৪ জানুয়ারি ১৯৮০ – ৩১ অক্টোবর ১৯৮৪

● রাজীব গান্ধী 
সময়কালঃ ৩১ অক্টোবর ১৯৮৪ – ২ ডিসেম্বর ১৯৮৯

● বিশ্বনাথ প্রতাপ সিং 
সময়কালঃ ২ ডিসেম্বর ১৯৮৯ – ১০ নভেম্বর ১৯৯০ 

● চন্দ্র শেখর 
সময়কালঃ ১০ নভেম্বর ১৯৯০ – ২১ জুন ১৯৯১ 

● পি ভি নরসিমা রাও 
সময়কালঃ ২১ জুন ১৯৯১ – ১৬ মে ১৯৯৬ 

● অটল বিহারী বাজপেয়ী
সময়কালঃ ১৬ মে ১৯৯৬ – ১ জুন ১৯৯৬ 

● এইচ ডি দেবে গয়ড়া 
সময়কালঃ ১ জুন ১৯৯৬ – ২১ এপ্রিল ১৯৯৭ 

● ইন্দর কুমার গুজরাল
সময়কালঃ ২১ এপ্রিল ১৯৯৭ – ১৯ মে ১৯৯৮

● অটল বিহারী বাজপেয়ী 
সময়কালঃ ১৯ মার্চ ১৯৯৮ – ২২ মে ২০০৪ 

● মনমোহন সিংহ
সময়কালঃ ২২ মে ২০০৪ – ২৬ মে ২০১৪ 

● নরেন্দ্র মোদী 
সময়কালঃ ২৬ মে ২০১৪ – বর্তমান

Thursday, 10 June 2021

June 10, 2021

ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য

ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য | Election Commissioner of India

ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য
ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য

Supriyo Bondhura,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য; যার মাধ্যমে আপনারা ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। সুতরাং সময় নষ্ট না করে দেখে নিন আজকের নোটটি। 

ভারতের নির্বাচন কমিশনার


■ নিযুক্তিঃ 

সংবিধানের ৩২৪ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন।

■ কার্যকাল ও অপসারণঃ

৬ বছরের জন্য কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন।

■ ক্ষমতা ও কার্যাবলীঃ 

সংসদের উভয়কক্ষ (লোকসভা ও রাজ্যসভা) রাজ্য বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রভৃতিদের নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছু আয়োজন করে থাকেন। 

■ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারঃ সুকুমার সেন

■ ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারঃ সুনীল আরোরা

Wednesday, 9 June 2021

June 09, 2021

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কিত তথ্য

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কিত তথ্য | Chief Justice of India

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কিত তথ্য
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Supriyo Bondhura,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কিত তথ্য, যার মাধ্যমে আপনারা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা, কার্যকাল ও ক্ষমতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। সুতরাং সময় নষ্ট না করে দেখে নিন আজকের নোটটি। 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি


■ নিযুক্তিঃ

সংবিধানের ১২৪ নং ধারায় সুপ্রিম কোর্টের গঠন সংক্রান্ত আলোচনা করা হয়েছে। বিচারকদের কলেজিয়াম কর্তৃক প্রদত্ত প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়োগ করতে পারেন।

■ যোগ্যতাঃ

ক. ভারতীয় নাগরিক হতে হবে।
খ. সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
গ. হাইকোর্টের আইনজীবী হিসাবে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

■ কার্যকাল ও অপসারণঃ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন। তবে কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে পদত্যাগ করতে পারেন কিংবা রাষ্ট্রপতি তাঁকে পদচ্যুত করতে পারেন। 

■ ক্ষমতা ও কার্যাবলীঃ

ভারতের সুপ্রিম কোর্ট একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে, সর্বোচ্চ আপীল আদালত হিসাবে, সংবিধানের অভিভাবক ও চূড়ান্ত ব্যাখ্যাকার হিসাবে এবং মৌলিক অধিকারের সংরক্ষক হিসাবে তাৎপর্যপূর্ণ কার্যাদি পালন করেন। 

■ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিগণঃ 

০১. হরিলাল জে. কানিয়া  
কার্যকালঃ ২৬শে জানুয়ারি ১৯৫০ – ৬ই নভেম্বর ১৯৫১ 

০২. মন্দাকোলাথুর পতঞ্জলি শাস্ত্রী  
কার্যকালঃ ৭ই নভেম্বর ১৯৫১ – ৩রা জানুয়ারি ১৯৫৪ 

০৩. মেহর চাঁদ মহাজন  ৪ঠা জানুয়ারি 
কার্যকালঃ ১৯৫৪ – ২২শে ডিসেম্বর ১৯৫৪

০৪. বিজন কুমার মুখার্জী  
কার্যকালঃ ২৩শে ডিসেম্বর ১৯৫৪ - ৩১শে জানুয়ারি ১৯৫৬

০৫. সুধী রঞ্জন দাস  
কার্যকালঃ ১লা ফেব্রুয়ারি ১৯৫৬ – ৩০শে সেপ্টেম্বর ১৯৫৯

০৬. ভুবনেশ্বর প্রসাদ সিনহা  
কার্যকালঃ ১লা অক্টোবর ১৯৫৯ – ৩১শে জানুয়ারি ১৯৬৪

০৭. প্রল্হাদ বালাচার্য্য গজেন্দ্রগদকর  
কার্যকালঃ ১লা ফেব্রুয়ারি ১৯৬৪ – ১৫ই মার্চ ১৯৬৬

০৮. অমল কুমার সরকার  
কার্যকালঃ ১৬ই মার্চ ১৯৬৬ – ২৯শে জুন ১৯৬৬

০৯. কোকা সুব্বা রাও  
কার্যকালঃ ৩০শে জুন ১৯৬৬ – ১১ই এপ্রিল ১৯৬৭ 

১০. কৈলাস নাথ বান্চু  
কার্যকালঃ ১২ই এপ্রিল ১৯৬৭ – ২৪শে ফেব্রুয়ারি ১৯৬৮

১১. মোহাম্মদ হিদয়াতুল্লাহ  
কার্যকালঃ ২৫শে ফেব্রুয়ারি ১৯৬৮ – ১৬ই ডিসেম্বর ১৯৭০

১২. জয়ন্তীলাল ছোটলাল শাহ  
কার্যকালঃ ১৭ই ডিসেম্বর ১৯৭০ – ২১শে জানুয়ারি ১৯৭১

১৩. সার্ভ মিত্র সিক্রি  
কার্যকালঃ ২২শে জানুয়ারি ১৯৭১ – ২৫শে এপ্রিল ১৯৭৩

১৪. অজিত নাথ রায়   
কার্যকালঃ ২৬শে এপ্রিল ১৯৭৩ – ২৭শে জানুয়ারি ১৯৭৭

১৫. মির্জা হামিদুল্লাহ বেগ  
কার্যকালঃ ২৯শে জানুয়ারি ১৯৭৭ – ২১শে ফেব্রুয়ারি ১৯৭৮

১৬. যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়  
কার্যকালঃ ২২শে ফেব্রুয়ারি ১৯৭৮ – ১১ই জুলাই ১৯৮৫

১৭. প্রফুল্লচন্দ্র নটবরলাল ভগবতী  
কার্যকালঃ ১২ই জুলাই ১৯৮৫ – ২০শে ডিসেম্বর ১৯৮৬

১৮. রঘুনন্দন স্বরূপ পাঠক  
কার্যকালঃ ২১শে ডিসেম্বর ১৯৮৬ – ১৮ই জুন ১৯৮৯

১৯. এঙ্গেলাগুপে সিতারামাইয়াহ ভেঙ্কটরামাইয়াহ  
কার্যকালঃ ১৯শে জুন ১৯৮৯ – ১৭ই ডিসেম্বর ১৯৮৯

২০. সব্যসাচি মুখার্জী  
কার্যকালঃ ১৮ই ডিসেম্বর ১৯৮৯ – ২৫শে সেপ্টেম্বর ১৯৯০

২১. রঙ্গনাথ মিশ্র  ২৬শে সেপ্টেম্বর 
কার্যকালঃ ১৯৯০ – ২৪শে নভেম্বর ১৯৯১

২২. কমল নারায়ণ সিং  ২৫শে নভেম্বর 
কার্যকালঃ ১৯৯১ – ১২ই ডিসেম্বর ১৯৯১

২৩. মধুকর হীরালাল কানিয়া  ১৩ই ডিসেম্বর 
কার্যকালঃ ১৯৯১ – ১৭ই নভেম্বর ১৯৯২ 

২৪. ললিত মোহন শর্মা  ১৮ই নভেম্বর 
কার্যকালঃ ১৯৯২ – ১১ই ফেব্রুয়ারি ১৯৯৩

২৫. মানেপল্লী নারায়ণা রাও ভেঙ্কটাচালিয়াহ  
কার্যকালঃ ১২ই ফেব্রুয়ারি ১৯৯৩ – ২৪শে অক্টোবর ১৯৯৪

২৬. আজিজ মুশাব্বর আহমাদি  
কার্যকালঃ ২৫শে অক্টোবর ১৯৯৪ – ২৪শে মার্চ ১৯৯৭

২৭. জগদীশ শরণ বর্মা  
কার্যকালঃ ২৫শে মার্চ ১৯৯৭ – ১৭ই জানুয়ারি ১৯৯৮

২৮. মদন মোহন পাঞ্চি  
কার্যকালঃ ১৮ই জানুয়ারি ১৯৯৮ – ৯ই অক্টোবর ১৯৯৮

২৯. আদর্শ সেইন আনন্দ  
কার্যকালঃ ১০ই অক্টোবর ১৯৯৮ – ৩১শে অক্টোবর ২০০১

৩০. সাম পিরোজ ভারুচা  
কার্যকালঃ ১লা নভেম্বর ২০০১ – ৫ই মে ২০০২

৩১. ভুপিন্দর নাথ কিরপাল  
কার্যকালঃ ৬ই মে ২০০২ – ৭ই নভেম্বর ২০০২

৩২. গোপাল বল্লভ পট্টনায়েক  
কার্যকালঃ ৮ই নভেম্বর ২০০২ – ১৮ই ডিসেম্বর ২০০২

৩৩. বিশ্বেশ্বর নাথ খারে  
কার্যকালঃ ১৯শে ডিসেম্বর ২০০২ – ১লা মে ২০০৪

৩৪. এস. রাজেন্দ্র বাবু  
কার্যকালঃ ২রা মে ২০০৪ – ৩১শে মে ২০০৪

৩৫. রমেশ চন্দ্র লাহোতি  
কার্যকালঃ ১লা জুন ২০০৪ – ৩১শে অক্টোবর ২০০৫

৩৬. যোগেশ কুমার সাভারওয়াল  
কার্যকালঃ ১লা নভেম্বর ২০০৫ – ১৩ই জানুয়ারি ২০০৭

৩৭. কনকুপ্পাকাটিল গোপিনাথন বালাকৃষ্ণণ  
কার্যকালঃ ১৪ই জানুয়ারি ২০০৭ – ১২ই মে ২০১০

৩৮. সরোশ হোমি কাপাডিয়া  
কার্যকালঃ ১২ই মে ২০১০ – ২৮শে সেপ্টেম্বর ২০১২

৩৯. আলতামাস কবির  
কার্যকালঃ ২৯শে সেপ্টেম্বর ২০১২ – ১৮ই জুলাই ২০১৩

৪০. পলানিসামী গৌণদের সাথাসিভম  
কার্যকালঃ ১৯শে জুলাই ২০১৩ – ২৬শে এপ্রিল ২০১৪

৪১. রাজেন্দ্র লাল লোধা  
কার্যকালঃ ২৭শে এপ্রিল ২০১৪ – ২৭শে সেপ্টেম্বর ২০১৪

৪২. হান্দিয়ালা লক্ষ্মীনারায়ণস্বামী দাত্তু  
কার্যকালঃ ২৮শে সেপ্টেম্বর ২০১৪ – ২রা ডিসেম্বর ২০১৫

৪৩. তীরথ নাথ ঠাকুর  
কার্যকালঃ ৩রা ডিসেম্বর ২০১৫ – ৩রা জানুয়ারি ২০১৭

৪৪. জগদীশ সিং খেহার  
কার্যকালঃ ৪ঠা জানুয়ারি ২০১৭ – ২৭শে আগস্ট ২০১৭

৪৫. দীপক মিশ্র  
কার্যকালঃ ২৮শে আগস্ট ২০১৭ – ২রা অক্টোবর ২০১৮

৪৬. রঞ্জন গৈগে  
কার্যকালঃ ৩রা অক্টোবর ২০১৮ – ১৭ই নভেম্বর ২০১৯

৪৭. শরদ অরবিন্দ বোব্দে  
কার্যকালঃ ১৮ই নভেম্বর ২০১৯ – ২৩শে এপ্রিল ২০২১ 

৪৮. নথলাপতি ভেঙ্কট রমন  
কার্যকালঃ ২৪শে এপ্রিল ২০২১ – বর্তমান

Tuesday, 8 June 2021

June 08, 2021

ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য

ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য | Attorney-General of India

ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য
ভারতের অ্যাটর্নি জেনারেল

Supriyo Bondhura,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত তথ্য যার মাধ্যমে আপনারা ভারতের অ্যাটর্নি জেনারেলের যোগ্যতা, কার্যকাল ও ক্ষমতা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন এবং ভারতের অ্যাটর্নি জেনারেল থেকে আসা সকল প্রশ্নের সঠিক উত্তর খুব সহজেই দিতে পারবেন। 

ভারতের অ্যাটর্নি জেনারেল


■ নিযুক্তিঃ 

ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ৭৬ নং ধারা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন।

■ যোগ্যতাঃ

হাইকোর্টের বিচারপতি হিসাবে নূন্যতম ৫ বছরের অভিজ্ঞতা কিংবা হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে ১০ বছরের অভিজ্ঞ হলে এই পদে নিযুক্ত হতে পারেন।

■ কার্যকাল ও অপসারণঃ 

কোন সুনির্দিষ্ট সময়কাল নেই, তবে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তার কার্যকালের মেয়াদ নির্ভর করে।

■ ক্ষমতা ও কার্যাবলীঃ

তিনি কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি অফিসার। সংসদে আইন সংক্রান্ত কোন বিষয়ে সমস্যা দেখা দিলে তিনি তা সমাধান করার চেষ্টা করেন। 

■ ভারতের অ্যাটর্নি জেনারেলগণঃ 

 এম.সি. শীতলবাদ  
কার্যকাল আরম্ভঃ ২৮শে  জানুয়ারি ১৯৫০ 
কার্যকাল শেষঃ ১লা মার্চ ১৯৬৩

 সি.কে. দফতরি  
কার্যকাল আরম্ভঃ ২রা মার্চ ১৯৬৩  
কার্যকাল শেষঃ ৩০শে অক্টোবর ১৯৬৮ 

 নীরেন দে  
কার্যকাল আরম্ভঃ ১লা নভেম্বর ১৯৬৮  
কার্যকাল শেষঃ ৩২শে মার্চ ১৯৭৭ 

 এস.ভি. গুপ্তে  
কার্যকাল আরম্ভঃ ১লা এপ্রিল ১৯৭৭  
কার্যকাল শেষঃ ৮ই আগস্ট ১৯৭৯ 

 এল.এন সিনহা  
কার্যকাল আরম্ভঃ ৯ই আগস্ট ১৯৭৯ 
কার্যকাল শেষঃ ৮ই আগস্ট ১৯৮৩ 

 কে. পরাশরন  
কার্যকাল আরম্ভঃ ৯ই আগস্ট ১৯৮৩  
কার্যকাল শেষঃ ৮ই ডিসেম্বর ১৯৮৯ 

 সোলি সোরাবজি  
কার্যকাল আরম্ভঃ ৯ই ডিসেম্বর ১৯৮৯  
কার্যকাল শেষঃ ২রা ডিসেম্বর ১৯৯০ 

 জি. রামাস্বামী  
কার্যকাল আরম্ভঃ ৩রা ডিসেম্বর ১৯৯০ 
কার্যকাল শেষঃ ২৩শে নভেম্বর ১৯৯২ 

 মিলন কে. ব্যানার্জি  
কার্যকাল আরম্ভঃ ২১শে নভেম্বর ১৯৯২  
কার্যকাল শেষঃ ৮ই জুলাই ১৯৯৬ 

 অশোক দেশাই  
কার্যকাল আরম্ভঃ ৯ই জুলাই ১৯৯৬  
কার্যকাল শেষঃ ৬ই এপ্রিল ১৯৯৮ 

 সোলি সোরাবজি  
কার্যকাল আরম্ভঃ ৭ই এপ্রিল ১৯৯৮  
কার্যকাল শেষঃ ৪ঠা জুন ২০০৪ 

 মিলন কে. ব্যানার্জি  
কার্যকাল আরম্ভঃ ৫ই  জুন ২০০৪  
কার্যকাল শেষঃ ৭ই জুন ২০০৯ 

 গুলাম এসাজি বাহনবতী  
কার্যকাল আরম্ভঃ ৮ই জুন ২০০৯ 
কার্যকাল শেষঃ ১১ই জুন ২০১৪ 

 মুকুল রোহাতগী  
কার্যকাল আরম্ভঃ ১২ই জুন ২০১৪ 
কার্যকাল শেষঃ ৩১শে জুন ২০১৭ 

 কে. কে. বেনুগোপাল  
কার্যকাল আরম্ভঃ ১লা জুলাই ২০১৭ 
কার্যকাল শেষঃ বর্তমান